মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন, বার্তা দিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো - The News Lion

মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন, বার্তা দিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো




দি নিউজ লায়ন ;  আমরা চলি সমুখ পানে,কে আমাদের রুখবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প " দুয়ারে সরকার "  কর্মসূচি প্রকল্পের কাজ ক্ষতিয়ে দেখার জন্য মঙ্গলবার শালবনী ব্লকের ভীমপুরে ও গড়বেতা তিন নম্বর ব্লকের শঙ্করকাটা পঞ্চায়েতে সরেজমিনে পরিদর্শন করেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন এলাকাবাসী র সমস্ত রকম প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময়ই মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।


মঙ্গলবার তিনি এই বার্তায় দিলেন শালবনীর মানুষের কাছে। শালবনির  বিধায়ক শ্রীকান্ত মাহাতো মঙ্গলবার শালবনি বিধানসভার অন্তর্গত শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের ভীমপুরে ও গড়বেতা তিন নম্বর ব্লকের শংকর কাটা অঞ্চলে দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচিতে গিয়ে তিনি মানুষদের কিভাবে কি কাজ করতে হবে তা বিস্তারিত ভাবে জানান। 


তিনি বলেন প্রতিটি মানুষই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পাবেন। যারা আবেদন করবেন তাদের কেউ বাদ যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সাথে রয়েছে আগামী দিনেও থাকবেন ।তিনি মানুষের  প্রয়োজন বিভিন্ন প্রকল্পের জন্য তিনি দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেছেন। এই কর্মসূচির ফলে গ্রামের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। 


তাই তিনি সর্বস্তরের মানুষকে দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন যে কাজ গুলি অফিসে গিয়ে মানুষকে করে নিয়ে আসতে হতো , সেই প্রকল্প গুলির কাজ এখন নিজের বাড়ির সামনে। তাই এই প্রকল্পকে বাস্তবে রুপায়ন করার জন্য তিনি সকলকে দুয়ারে সরকার কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.